মেহেরপুর নিউজ:
মেহেরপুর ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মন্জিল মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর বাস স্ট্যান্ড পাড়া একাদশ ও হোবাট হারকেন নিজনিজ খেলায় জয়লাভ করেছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় বাসস্ট্যান্ডপাড়া একাদশ ১-০ গোলে মেহেরপুর সেভেন স্টারকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে তাসিম জয়সূচক গোলটি করেন। এর আগে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় হোবাট হারিকেন ৩-১ গোলে নাগরাজ একাদশকে পরাজিত করে। বিজয় দলের পক্ষে পিন্টু দুটি সাইফুল একটি গোল করেন।