মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন।
রবিবার দুপুরের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর, যাদবপুর সহ ওই ইউনিয়নের বিভিন্ন রাস্তা এবং অন্যান্য উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় তিনি ভৈরব নদের একটি সিঁড়ির উদ্বোধন করেন। অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সঙ্গে অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।