মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা মূলক প্রচারণা এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস ও সাবান বিতরণ করেছে মেহেরপুর জেলা পরিষদ।
রবিবার দুপুরের দিকে জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনা উপস্থিত থেকে গাংনী পৌরসভার ৩ নং ওয়ার্ডের দারুল ইয়াতীম খানা সহ জন সাধারনের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস ও সাবান বিতরন করেন।
এসময় জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনা আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রত্যহ সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত গাংনী উপজেলার সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা মেনে চলাসহ প্রত্যেককে মাস্ক পরিধানের আহবান জানান।