এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের মরহুম মাওলানা রুহুল আমিন এর কনিষ্ঠ পুত্র হুমায়ুন কবির স্বপনের জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন।
সোমবার সকাল ১০ টার দিকে হুমায়ুন কবির স্বপনের নিজ গ্রামে জানাযার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য রবিবার রাত ১০.৩০ মিনিটে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে তিনি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েন। এ কয়দিন তিনি বাড়িতেই ঠান্ডা জ্বর ও কাশির চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার দুপুরের পর থেকেই তিনি প্রচন্ড শ্বাসকষ্ট অনুভব করলে বিকাল ৫ টার দিকে তাঁকে জরুরীভাবে এ্যাম্বুলেন্স যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটের ইয়োলো জোনে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উজবেকস্থানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এর ছোট ভাই ও পাটকেলপোতা সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা মালেকা মম ম্যাডামের স্বামী।
ব্যক্তিগত জীবনে তিনি সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি গণপূর্ত বিভাগে (চুয়াডাঙ্গায়) কর্মরত ছিলেন। দুই পুত্র সন্তানের জনক তিনি।