মেহেরপুর নিউজ:
জেলাব্যাপী করোনা প্রতিরোধে লকডাউন কার্যকর করতে মুজিবনগরে দিনব্যাপী চেকপোষ্ট স্থাপন করেছে জেলা ট্রাফিক পুলিশ।
সোমবার সকাল থেকে মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার প্রাঙ্গনে এ চেকপোষ্ট স্থাপন করা হয়। এ সময় দুপুর ১২ টা প্রর্যন্ত রেজিষ্ট্রেশনবিহীন ৫ টি গাড়ি আটক করা হয়। এবং কাগজ পত্র না থাকায় ৩ টি গাড়িকে মামলা দেওয়া হয়।
চেকপোষ্ট এর নেতৃত্ব দেন টিএসআই সুলতান। এটিএস আই আ: সামাদ এছাড়া মুজিবনগর থানা পুলিশের একটি টিম সকাল থেকে কেদারগন্জ বাজার সহ মুজিবনগর উপজেলায় লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি) আব্দুল হাশেম এর সার্বিক তত্বাবধায়নে উপজেলার ক্রমবর্ধমান করোনা প্রতিরোধে অভিযান পরিচালনা করে যাচ্ছে মুজিবনগর থানা পুলিশ।
অভিযান পরিচালনাকালে জরুরি প্রয়োজনে মাক্স ছাড়া কেউ বাড়ীর বাহিরে না যাওয়ার আহবান জানানো হয়।অটোরিক্সা, অটোভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় দোকানে বসে আড্ডা দেয়া বা ঘোরাঘুরি করা যাবে না বলে সতর্ক করেন পুলিশ সদস্যরা যদি কেউ বিনা প্রয়োজনে বাড়ীর বাহিরে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মুজিবনগর থানা পুলিশ লকডাউন বাস্তবায়নে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে তদারকি ও সাধারন মানুষকে সচেতন করার জন্য তৎপর দেখো গেছে মুজিবনগর থানা পুলিশের সদস্যদের।