মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য মাঠে নেমেছে পুলিশ। এ জন্য শুক্রবার চলমান লকডাউন কার্যকরের পাশাপাশি `মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে মেহেরপুর পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান। অযাথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।