মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে শত ঘন্টা মুজিবচর্চা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত “সঙ্গীতানুরাগী বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রথিতযশা সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও জুমের মাধ্যমে প্রশ্ন-উত্তর-পর্ব অংশগ্রহণ করেন পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমূখ।