মেহেরপুর নিউজ:
অশ্রুসিক্ত নয়নে মেহেরপুরের পুলিশ বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানালো মেহেরপুরের বিদায়ী পুলিশ সুপার এস এম মুরাদ আলি কে।
বৃহস্পতিবার বিকালের দিকে পুলিশ সুপার এসএ মুরাদ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। সাদা পোশাক পরিহিত অবস্থায় পুলিশ সুপার এস এম মুরাদ আলি তার অফিস কক্ষ থেকে বেরিয়ে নিচে নেমে আসলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার খানিকটা হেঁটে গিয়ে তার জন্য অপেক্ষমান ফুল দিয়ে সুসজ্জিত করনের একটি গাড়িতে উঠে বসেন।
অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল ইসলামের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা দড়ি দিয়ে বেঁধে গাড়িটিকে ট্রেনে অফিসের মূল ফটকের সামনে নিয়ে আসেন। এসময় পুলিশের সদস্যরা দু’পাশে দাঁড়িয়ে থেকে পুষ্প বর্ষণ করেন। এর আগে পুলিশ সুপার সেখানে অবস্থানরত সকল পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। পুলিশ সুপারসহ অনেক পুলিশ কর্মকর্তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে দেখা গেছে।
শেষ বিদায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (,সার্কেল) অপু সরোয়ার, সহকারি পুলিশ সুপার (প্রভি) আতিয়ার রহমান, পুনাকের জেলা সভানেত্রী ও মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলির পত্নী তাহেরা রহমান,সদর থানার ওসি শাহা দারা খান,পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ ছগির মিয়া, ডিআইও-১ফারুক হোসেন, আর আই শাহানুর আলম, ডিবির ওসি জুলফিকার আলী, ইন্সপেক্টর তদন্ত শরিফুল ইসলাম, রাসুল সামদানী, একরামুল হক, শাহ আলম, আব্দুল আওয়াল, আর ও আশরাফুল ইসলাম, টি আই জাহাঙ্গীর আলম, সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।