মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংক্রমণও ঊর্ধ্বমুখী। শুধু শহর নয়, জেলা-উপজেলা এমনকি প্রত্যন্ত এলাকায়ও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ও মোনাখালি ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা হেকমত আলী জোয়াদ্দার(৫৫) করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সকালে মারা গেছেন।
তিনি গত ৩/৪ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।