মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগে অবসরপ্রাপ্ত শিক্ষক সফিউদ্দীন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্ন ———— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শুক্রবার সকালের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মরহুমের স্ত্রী ৪ পুত্র,৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সফিউদ্দিন ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। মরহুম শফিউদ্দিনের মরদেহ ঢাকা থেকে তার নিজ গ্রাম আসার পরে জানাজা ও দাফন এর সময় এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।