মেহেরপুর নিউজ:
হেরোইন বিক্রি করতে নিষেধ করায় প্রতিবাদকারী এক যুবককে পিটিয়ে জখম হিরোইনের ব্যবসায়ী। রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে ঘোষপাড়া এলাকার আখের আলীর ২ ছেলে পলাশ ও হাসান দীর্ঘদিন যাবৎ হিরোইনের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে প্রতিবেশী ফজলুল হকের ছেলে নয়ন প্রতিবাদ করায় সকালের দিকে হাসান পলাশ সহ তাদের পরিবারের লোকজন নয়নের বাড়িতে হামলা চালায়। এসময় নয়নকে রড ও শাবল দিয়ে আঘাত করেন। এতে নয়ন আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।