মেহেরপুর নিউজ:
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১০ম দিনেও মেহেরপুরে অভিযান । রবিবার দুপুরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান চালান।
বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাস যশোর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর মাহামুদ আফজালের নেতৃত্বে কোট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ব্যাপক সচেতনতা মূলক অভিযান চালানো হয়।
এসময় অযথা যারা বাইরে ঘোরাফেরা করছিলেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। একই সাথে অযাথা বাইরে না আসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।