মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হয়ে করোনামুক্ত হওয়ায় কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
রবিবার দুপুরের দিকে পৌরসভায় ফুলের তোড়া দিয়ে করোনাজয়ী মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলরকে বরণ করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ।
জানাযায়, করোনা আক্রান্ত হয়ে টানা ২১ দিন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থান ছিলেন কাউন্সিলর রাজিব । করোনামুক্ত আসার পর পৌর কার্যালয়ে উপস্থিত হলে পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।