মেহেরপুর নিউজ:
অবসরোত্তর ছুটিতে (এলপিআর) এ যাওয়া পুলিশ সদস্যের সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে বিদায়ের ধারা অব্যাহত রেখেছে মেহেরপুর পুলিশ। তারই ধারাবহিকতায় শুক্রবার দুপুরের দিকে পুলিশ লাইন প্রাঙ্গণে কনস্টেবল আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়।
জানা যায়, বাংলাদেশ পুলিশে দীর্ঘ প্রায় ৪০ বছর চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া সহকর্মী পুলিশ মোঃ আবুল কালাম আজাদকে ফুলের তোড়া, বিভিন্ন ধরনের উপহার সামগ্রীসহ আড়ম্বরপূর্ণ ভাবে বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় পৌঁছে দেওয়া হয়।
নবাগত পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,অপু সারোয়ার ইন্সপেক্টর মোহাম্মদ আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।