মেহেরপুর নিউজ:
করোনায় কর্মহীন অসহায় মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারি শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইব্রাহিম শাহীন,মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম, জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১ হাজার ২০ জন সদস্যকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।