মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স টিনশেড মিলনায়তনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ কল্যান সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, (প্রভি) আতিকুর রহমান, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী প্রমূখ।