মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আহসান আলী হেনার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুতুবপুর ইউনিয়নের উজলপুর জামে মসজিদ দোয়া অনুষ্ঠিত হয়। গত বছর আজকের দিনে আহসান হাবিব হেনা ও কিছুদিন পর তার সহধর্মিণী হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আহসান হাবিব হেনা কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্যের পাশাপাশি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। দোয়া অনুষ্ঠানে তার জ্যেষ্ঠপুত্র নাজমুল আহসান জুয়েলহ এলাকার সর্বশ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।