সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ডিলারদের মাধ্যমে সুলভ মূল্য খােলা বাজারে (ওএমএস)-এর চাউল ও আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ৯ টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাউল ও আটা বিতরণের উদ্বোধন করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসারবৃন্দ।