মেহেরপুর নিউজ :
মাস্ক বিহীন থাকার দায়ে এক হোমিও ডাক্তারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।
জানা গেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় এদিন দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় হোমিও ডাক্তার ফিরোজ আহমেদের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর( ২ ) ভঙ্গ করায় এ জরিমানা আদায় করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট শাদমান ইকবাল,এস আই গোলাম মোস্তফা সহ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।