মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকা ২ নম্বর ওয়ার্ডের সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন দুপুরের দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান এর সামনে থেকে শুরু করে বোসপাড়া যাতায়াতের সড়কটি সংস্কার কাজ পরিদর্শন করেন। ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন ।