মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের কারণে চলমান কঠোর লকডাউনের ৫ম দিনে সেনাবাহিনীর সদস্যরা জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ১ টি দল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসচেতনতা মূলক প্রচারণা চালান। যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের মেজর মাহমুদ আফজালের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এ সচেতনতামূলক প্রচারণা চালান। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা সহ বিনা কারণে বাইরে না আসার জন্য আহ্বান জানান।