মেহেরপুর নিউজ:
আগামী ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল খেলা, বৃক্ষের চারা রোপন ও বিতরণ সহ অন্যান্য কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুমের মাধ্যমে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলি, বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ।