মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ নাজমুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের নজর আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সদর উপজেলার আমদহ গ্রামের নাজমুলের বাড়িতে অভিযান চালায়। এসময় নাজমুল কে গ্রেফতার করার পর তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।