গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ও বামন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য জননেতা নুর আহম্মেদ বকুলের নির্দেশে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর শাখার সভাপতি কমরেড আব্দুল মাবুদ উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান,জেলা কৃষক সমিতির সদস্য আশাদুল হক, ষোলটাকা ইউনিয়ন ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ ,ছাত্রমৈত্রী নেতা জুয়েল, শাকিল প্রমুখ।