গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা যু্বমৈত্রী ব্রিগেডের উদ্যােগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবােয়ালিয়া বাজারে পথচারীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার (স্বাস্থ্য সুরক্ষা উপকরণ) বিতরণ করা হয়েছে।
শহীদ কমরেড হায়দার আলী ও শহীদ কমরেড মকলেছুর রহমানের স্মরণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য জননেতা কমরেড নুর আহমেদ বকুলের নির্দেশে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী বাজারের লেলিন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক হাসান সহযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুর মাবুদ।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা কমরেড আব্দুর রহিম মাস্টার,কমরেড হায়বতুললাহ, কমরেড হানিফ,মেহেরপুর জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান প্রমুখ। মাস্ক বিতরণকালে প্রধান অতিথি কমরেড আব্দুল মাবুদ বলেন,অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অন্যতম নেতা ছিলেন কমরেড হায়দার আলী ও শহীদ কমরেড মকলেছুর রহমান।
খেতমজুর-দিনমজুর কৃষক শ্রমিক মুক্তির বারোতা নিয়ে যারা আজীবন লড়াই করেছেন সেই সাথে সমাজতন্ত্রের অন্যতম প্রবক্তা ছিলেন এই দুই কমরেড। ওয়ার্কার্স পার্টির কাজই সাধারণ মানুষের পাশে দাঁড়ানাে। তারই ধারাবাহিকতায় ওয়ার্কার্স পার্টির সহযােগি সংগঠন যুব মৈত্রীর উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।