মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার গড় পুকুরের সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু করার লক্ষ্যে গড়ের পানি নিষ্কাশন শুরু হয়েছে। গড় পুকুরের পানি নিষ্কাশন কাজ দেখভাল করার লক্ষ্যে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন গড়পুকুর পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন গড় পুকুরের পানি নিষ্কাশনের কাজ পরিদর্শন করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।