মেহেরপুর নিউজ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় কুতুবপুর ইউনিয়নে ২০১৯-২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চমাধ্যমিক সমমান শ্রেণীতে অধ্যয়নরত অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থা মিলনায়তনে চেক বিতরণ করা হয়। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২৩ জন শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। দারিদ্র বিমোচন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি এডভোকেট মোঃ সরোয়ার হোসেন উপস্থিত থেকে চেক বিতরণ করেন। দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে দারিদ্র বিমোচন সংস্থার কো-অর্ডিনেটর জালাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।