মেহেরপুর নিউজ:
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর বিধি-নিষেধে কর্মহীন চা বিক্রেতা, নরসুন্দর সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি প্রাঙ্গণে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি বাজার এলাকার কর্মহীন চা বিক্রেতা, নরসুন্দর সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ২কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল এবং ৫ শ গ্রাম নুডুলস বিতরণ করা হয়। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম উপস্থিত থেকে ৭০ জন চা বিক্রেতা, নরসুন্দর সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।