গাংনী প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দােয়া-মােনাজাতের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভােকেট রাশেদুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে শেখ কামালের কর্মময় জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম। এ
সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভােকেট রাশেদুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানােয়ার হােসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী,বীর মুক্তিযােদ্ধা আমিরুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক শফিকুল কামাল পলাশ, মেহেরপুর জেলা পরিষদের সদস্য যথাক্রমে মহাম্মদ আলী ও মজিরুল ইসলাম,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নের্তৃবৃন্দ।