মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন।
শুক্রবার সকালের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের নির্মাণাধীন বোসপাড়া সড়কসহ বিভিন্ন সড়ক পরিদর্শন করেন । এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।