মেহেরপুর নিউজ :
মাদক মামলার পলাতক আসামী ইন্তাজুল ইসলাম ইন্তাকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ।
রবিবার বেলা ১২ টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইন্তা মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আজিম বক্সের ছেলে।
গত ৬ আগস্ট রাতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ সুজন আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে । ঐসময় ইন্তাজুল ইসলাম পালিয়ে যায়। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি তাকে আটক করে।