গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামে সাপের কামড়ে মহির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক মহির সহড়াবাড়িয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে।
রবিবার দিবাগত রাত ১১ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
মহির আলীর ছোট ভাই জহুরুল ইসলাম জানান,আমার বড় ভাই মহির রবিবার মাঠে কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে বিষধর সাপে তাকে কামড় দেয়। এসময় চিকিৎসা দেয়ার জন্য এলাকার এক ওঝার কাছে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাত ১১টার দিকে গাংনী হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ কাপুরিয়া বলেন, হাসপাতালে নেয়ার পূর্বেই মহির আলীর মৃত্যু হয়েছে।