মেহেরপুর নিউজ:
সিগারেটের প্রচার সামগ্রী রাখার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে মানিকনগর বাজারে সিদ্দিকী স্টোর অভিযান চালিয়ে সেখানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সিগারেটের বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ আইনের দোকান মালিক সাইদুর রহমান তনুর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।