মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ স্যাম্পল রাখার দায়ে ৩ ওষুধের দোকানে ১৮ হাজার টাকা জরিমানা করেছে মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরের দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালিয়ে মেহেরপুরের ৩ টি ওষুধের দোকানে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঔষধের দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং নিষিদ্ধ স্যাম্পল রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় মেহেরপুর শহরের ডালিম ফার্মেসিতে ১৫ হাজার টাকা, একতা ফার্মেসিতে ২ হাজার টাকা সহ মোট ৩ টি ঔষধের দোকানে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাহিদ হোসেন, মার্কেটিং অফিসার মোহাম্মদ জিব্রাইল হোসেন, মেহেরপুর জেলার স্যানিটারী ইন্সপেক্টর তানজিমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।