মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার দুপুরের দিকে নবাগত উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক বাবুল আক্তার সহ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এর আগে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।