মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ জিয়া নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলা কালীগাংনী গ্রামে এ অভিযান চালানো হয়। জিয়া গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আবু বক্কর এর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে, এএসআই মাহাতাব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স কালিগাংনী গ্রামে অভিযান চালান। এ সময় জিয়াকে গ্রেফতার করার পর তার কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।