মেহেরপুর নিউজ:
মাদক মামলার পলাতক আসামী হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে হুমায়ূনকে গ্রেফতার করা হয়।
হুমায়ুন মেহেরপুরের গাংনী উপজেলার নও-পাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। আটক হুমায়ুনের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের হোটেল বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।