মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন। বুধবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার কাঁসরী পাড়া সড়কসহ কয়েকটি সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় হোটেলবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মমিনসহ পৌরসভার কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।