মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মিরপাড়া শহীদ সালাম বরকত রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর চাকুরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরের দিকে শহীদ সালাম বরকত রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি একরামুল হকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুর রহমান।
বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আলমগীর, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম , কোমর উদ্দিন, ইকবাল হোসেন, হাফিজুর রহমান প্রমূখ। পরে বিদায়ী শিক্ষককে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।