মেহেরপুর নিউজ:
ভূমি কর আদায়ের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও গ্রাম পুলিশদের অবহিত করন করা হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অবহিত করেন সভাই বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান প্রমূখ। সভাই মেহেরপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।