মেহেরপুর নিউজ:
গাঁজা সেবনের দায়ে আকাশ(২০) নামের এক যুবকের ৩ দিন কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের ফৌজদারি পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আকাশকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়।
আকাশ ফৌজদারি পাড়ায় আব্দুর রশিদ বাবুর ছেলে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে আকাশের বাড়ির থেকে গাঁজাসহ আকাশকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আকাশকে ৩ দিনের কারাদণ্ড,১০০ টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম আদালত পরিচালনা করেন।