গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে মাদকসহ সেন্টু মিয়া (৩৮) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত সেন্টু বামন্দী এলাকার ছাতিয়ান গ্রামের চেরাগিপাড়ার সবকুল হােসেনের ছেলে।
সােমবার দিবাগত রাতে মেহেরপুর জেলা ডিবির একটিদল বামন্দী বাজারে অভিযান চালায়। অভিযানে সেন্টুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হেরােইন এবং মাদক বিক্রির ৯শত টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আটক সেন্টুর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রয়েছে। মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়,আটককৃত সেন্টুর বিরুদ্ধে আরও ১১ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।