মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব কে গার্ড অব অনার প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন উপস্থিত থেকে মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্প মাল্য অর্পণ করেন। এসময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় বিহগলে করুন সুর বেজে ওঠে। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ক্যাপ্টেন (অব) আব্দুল মালেক, মেহেরপুর সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, রায়হানুল কবীর, মোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার সাবেক কমান্ডার সিরাজুল ইসলামের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুমের স্ত্রী,১ পুত্র ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।