মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পুলিশে দীর্ঘ প্রায় ৪০ বছর চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল এ যাওয়া পুলিশ কনস্টবল খোন্দকার খাইরুল হাসানকে
সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।
মেহেরপুর জেলা থেকে অবসর উত্তর ছুটি (পিআরএল), গমণকারী পুলিশ কনস্টবল খোন্দকার খাইরুল হাসান সততা ও সুনামের সাথে চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করায় পুলিশ সুপার তাকে উপহার সামগ্রী প্রদান করেন। আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত পুলিশ পিকআপ গাড়িতে করে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। একজন পুলিশ সদস্যের বিদায় বেলায় এমন মহতী উদ্যোগ নেয়ার ফলে মেহেরপুর জেলা পুলিশের প্রত্যেক পুলিশ সদস্যের মনোবল বৃদ্ধি পেয়েছে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের সেখানে উপস্থিত ছিলেন।