মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনার উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার বিকালের দিকে জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনা মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদ এবং মাদ্রাসায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ করোনা সামগ্রী বিতরন করেন।