মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জজ কোটের পাবলিক প্রসিকিউটর সমাজসেবক পল্লব ভট্টাচার্যের সহধর্মিনী কাকলি ভট্টাচার্যের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে সরকারি শিশু পরিবারে আশ্রিত সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
পল্লব ভট্টাচার্যের উদ্যোগে সোমবার দুপুরে মেহেরপুর মুজিবনগর সরকারী শিশু পরিবারে আশ্রিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য উপস্থিত থেকে মুজিবনগর শিশু পরিবারের আশ্রিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন