মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন এর উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার লক্ষ্যে মিরনের এই কর্মীসভা। কর্মী সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মী সভায় অংশগ্রহণ করেন।