সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে গাংনীর চিৎলা গ্রামে অবস্থিত আনছারিয়া এলেম বিশ্ববিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোশাররফ হোসেন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কৃষকলীগের সভাপতি মহাবুব উল আলম শান্তি। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সহ-সভাপতি ডাক্তার অশােক চন্দ্র বিশ্বাস,জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য,আগমী ২৫ শে অক্টোবর ইউনিয়ন পর্যায়ে সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনুষ্ঠিত এ সভায়