মেহেরপুর নিউজ:
মেহেরপুর জাগ্রত তরুণ সম্প্রদায় এর উদ্যোগে মেহেরপুর বোসপাড়া মাঠে অনুষ্টিত শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বোসপাড়া একাদশ জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় বোসপাড়া একাদশ ৫-০ গোলের বড় ব্যবধানে লিচুতলা একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে তুষার, অমিত, কাজল, জাহিদ ও সাইদুল প্রত্যেকে একটি করে গোল করেন। জাগ্রত তরুণ সম্পদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান উজ্জল, মাহবুবে আলমসহ বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন।