মেহেরপুর নিউজ:
মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড পাড়ার সোহরাব হোসেনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ফাঁড়ির এসআই আবুল হাসেমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।